লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। এর আগে মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা পোস্টকে বিডিনিউজের দায়িত্বশীল একাধিক সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি দেশের ব্রডশিট পত্রিকায় এবং যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল— তিন মাধ্যমেই তার সাংবাদিকতার অভিজ্ঞতা ছিল।

দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০১৭ সালে ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা লাভ করেন।

Related Articles

Back to top button