হোটেল রামাদার সাথে চুক্তিবদ্ধ হলো এমজে ফ্যাশন

নিজস্ব প্রতিবেদক :

মুসাফির’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেছিলেন মারজান জেনিফা। ২০১৬ সালে আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমা দিয়ে তার রুপালি পর্দায় অভিষেক হয়। সেখানে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমাটি দর্শকপ্রিয়তা পায় এবং অভিনয় দিয়ে সাড়া ফেলেন মারজান জেনিফাও।

অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজে ফ্যাশন, মারজান জেনিফা: দ্য ফ্যাশন লাউঞ্জ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মুসাফির খ্যাত এই নায়িকা। সম্প্রতি এমজে ফ্যাশনের সাথে রামাদা ইন্টারন্যাশনাল হোটেল এন্ড রিসোর্ট, কক্সবাজার এর সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।সোমবার( ১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই চুক্তির আওতায় ভ্রমনকারীরা যদি এমজে ফ্যাশনের মাধ্যমে রুম বুকিং করেন সেই ক্ষেত্রে আকর্ষণীয় ছাড় পাবেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামাদা হোটেলের সিনিয়র রিজার্ভেশন এক্সিকিউটিভ তাউস খান, ম্যানেজার শাহাদাত শাকিল, ডিউটি ম্যানেজার মাহাদিন গালিব এবং এমজে ফ্যাশনের স্বত্বাধিকারী মারজান জেনিফা ও তার স্বামী ডক্টর মো: জোবায়ের আলম।

উল্লেখ্য যে, রাজধানীর গুলশানের কনকর্ড পুলিশ প্লাজা, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও চট্টগ্রামের আমিন সেন্টারে ‘মারজান জেনিফা: দ্য ফ্যাশন লাউঞ্জ’ এর শো- রুম রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button