১৫ বছর পর স্ত্রী হত্যায় স্বামী-শাশুড়ির যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রী সুমি আক্তার (২০) হত্যা মামলায় স্বামী আতিয়ার রহমান তালুকদার (৪৩) ও শাশুড়ি রাহেলা বেগমকে (৬৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১০ সালে বোয়ালমারীর কেশরাইল গ্রামের আতিয়ারের সঙ্গে সুমির বিয়ে হয়। পরবর্তী সময়ে পারিবারিক নির্যাতন ও গর্ভপাতের ঘটনা ঘটে। ২০১১ সালের ১১ মে সুমির মৃত্যুর খবর পেয়ে তার ভাই সরোয়ার মোল্লা বাদী হয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালে শ্বশুরকে বাদ দিয়ে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

রায় ঘোষণার সময় শাশুড়ি রাহেলা বেগম আদালতে উপস্থিত থাকলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পলাতক স্বামী আতিয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Related Articles

Back to top button