দুদকের ১০ম-২০তম গ্রেডের কর্মচারীদের ঝুঁকিভাতা বেড়েছে

জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য চাকরির বয়স ও গ্রেডভিত্তিক মাসিক ঝুঁকিভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন পুনর্নির্ধারিত এই হার ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত ১৭ সেপ্টেম্বর ইস্যু করা ওই প্রজ্ঞাপনে ২০১৮ সালের নির্ধারিত ঝুঁকিভাতার হার সংশোধন করা হয়। নতুন হার অনুযায়ী, ১০ম গ্রেডের কর্মচারীরা চাকরির বয়স ৫ বছর বা তার কম হলে মাসে ৩,২৪০ টাকা (পূর্বে ২,৭০০ টাকা) ঝুঁকিভাতা পাবেন। একইভাবে ১১তম গ্রেডের কর্মচারীদের নতুন ভাতা ২,৬৪০ টাকা এবং ১২তম ও ১৩তম গ্রেডের জন্য যথাক্রমে ২,৫২০ টাকা ও ২,২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৪তম থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে চাকরির বয়সভিত্তিক সর্বনিম্ন ১,৬৮০ টাকা থেকে সর্বোচ্চ ৪,৫৬০ টাকা পর্যন্ত ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। ১৯তম গ্রেডের কর্মচারীদের নতুন ভাতা ১,৫৬০ টাকা থেকে ৩,২৪০ টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ১,৪৪০ টাকা থেকে সর্বোচ্চ ৩,১২০ টাকা পর্যন্ত ঝুঁকিভাতা ধার্য করা হয়েছে।

Related Articles

Back to top button