রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র সদ্য-সমাপ্ত নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ‘ইউনাইটেড রাশিয়া পার্টি’ ভূমিধস বিজয় অর্জন করেছে। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফল অনুযায়ী, দুমার ৪৫০টি আসনের মধ্যে ৩৫০টিতেই জয়লাভ করেছেন পুতিনের দলের প্রার্থীরা।

১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী পরিচালিত এই নির্বাচনে নিবন্ধিত মোট ভোটারের ৫৯.৩২ শতাংশ ভোট প্রদান করেন, যার মধ্যে গণনা করা ভোটের ৫৮ শতাংশেরই বেশি পেয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টি। ২০০১ সালে ক্ষমতায় আসার পর থেকে টানা ২৫ বছর ধরে দুমা শাসন করে আসা দলটি অতীতে টানা চারটি নির্বাচনে জয়ী হলেও এবারই সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল।

বিশ্লেষকদের মতে, ভোটারদের এই বিপুল অংশগ্রহণ ও বড় ব্যবধানের জয়কে মস্কো সরকার তাদের নীতি, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পক্ষে শক্তিশালী জনসমর্থন হিসেবে বিবেচনা করছে।

Related Articles

Back to top button