র‍্যাঙ্কিংয়ের সেরা ১০০০-এ দেশের ৫ বিশ্ববিদ্যালয়, নেই ঢাবি–বুয়েট

নিজস্ব প্রতিবেদক :যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) নানা দেশের বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রতি বছর প্রকাশ করে থাকে। এবারও সেই তালিকা প্রকাশ করেছে। গত বুধবার প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’-এ আছে বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়। তালিকায় বাংলাদেশের পাবলিক ও বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয় গতবারের চেয়ে পিছিয়ে পড়েছে। ২০২৫ সালের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে প্রথম ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়। তবে তালিকায় ১০০০–এর মধ্য আছে দেশের ৫টি বিশ্ববিদ্যালয়। এই পাঁচটি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট।

২০২৪–এর তালিকায় বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটি। গতবারের তালিকায় এই বিশ্ববিদ্যালয় প্রথম থাকলেও এবার আছে ৮ম স্থানে। বৈশ্বিকভাবে ১০০১-১২০০তম অবস্থানে আছে দেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়।

অন্যদিকে র‌্যাঙ্কিংয়ে অনেক পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। আগের র‌্যাঙ্কিংগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বা দ্বিতীয় অবস্থান থাকলেও এবার সেরা ১০–এও নেই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১তম এবং বৈশ্বিকভাবে ১০০১-১২০০তম অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়।

গত বছরের টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button