রোনালদো ৩৯ বছরের পর্তুগিজ ফুটবলার এবার মন দিচ্ছেন ব্যবসায়

খেলাধূলা ডেস্ক :মাসে বেতন ২৫ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ ৭৩ হাজার টাকা। বছরে ৫০ দিন ছুটি। রয়েছে আরও আকর্ষণীয় সুবিধা। মাদ্রিদের হোটেলের কর্মীদের এমন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৯ বছরের পর্তুগিজ ফুটবলার এবার মন দিচ্ছেন ব্যবসায়।

পাঁচটি বিলাস বহুল হোটেলের মালিক সিআর সেভেন। নিজের শহর লিসবন, আমেরিকার নিউইয়র্কে হোটেল রয়েছে রোনালদোর। হোটেল রয়েছে পর্তুগালের ফানচাল এবং মরক্কোর মারাকেশেও। দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সুবাদে স্পেনের এই শহর রোনালদোর অন্যতম প্রিয়। সেখানেও একটি হোটেল রয়েছে তার। একটি গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে হোটেল ব্যবসায় বিনিয়োগ করেছেন রোনালদো। তবে লিসবন এবং মাদ্রিদের হোটেলের ব্যাপারের মূল সিদ্ধান্ত তিনি নিজেই নেন।

এবার মাদ্রিদের হোটেলটিকে আলাদা গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো। সেরা পেশাদার হোটেল কর্মীদের আকৃষ্ট করতে নানা সুযোগ-সুবিধার কথা জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক। তার মাদ্রিদের হোটেলে কাজ করলে মাসে ২৫ হাজার ইউরো বেতন পাওয়া যাবে। বছরে ৫০ দিন পর্যন্ত ছুটি পাওয়া যাবে। কর্মীদের জন্য জন্মদিনে থাকবে আলাদা বোনাসের ব্যবস্থা। হোটেলের বার এবং রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করলে পাওয়া যাবে ২৫ শতাংশ ছাড়।

রোনাল্ডোর লক্ষ্য, মাদ্রিদের ‘দ্য পেস্তানা গ্রাঁ ভিয়া’ হোটেলটিকে বিশ্বের অন্যতম সেরা করে তোলা। ২০২১ সালে তৈরি হয়েছিল হোটেলটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button