সম্প্রতি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করেছেন অভিনেত্রী কারিনা কাপুর

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী কারিনা কাপুর বলেছেন, ১৭-১৮ বছর বয়সে প্রায় প্রত্যেকের স্বপ্ন থাকে একজন বড় অভিনেত্রী হওয়ার। কিন্তু ইন্ডাস্ট্রিতে বেশি দিন টিকে থাকা রীতিমতো কঠিন সাধ্য একটি ব্যাপার। তিনি আরও বলেন, পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখা খুবই কঠিন।
সম্প্রতি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করেছেন অভিনেত্রী কারিনা কাপুর। টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে পুরুষশাসিত ইন্ডাস্ট্রিতে একজন অভিনেত্রীর কী ধরনের চ্যালেঞ্জ, সে বিষয়ে কথা বলেন কারিনা কাপুর। এ অভিনেত্রী বলেন, বলিউডে নিজেকে নতুন করে আবিষ্কার করার থেকে টিকিয়ে রাখা আরও কঠিন। পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখার জন্য সব সময় নতুনত্ব কিছু নিয়ে আসতে হয়। আমি ছাড়াও এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যারা বছরের পর বছর নিজেকে টিকিয়ে রাখতে পেরেছেন। তবে এর জন্য প্রতি পাঁচ বছরে নিজেকে প্রশ্ন করতে হয়— আমি নতুন কি দিতে পারলাম কারিনা কাপুরকে পরবর্তী সময়ে রোহিত শেঠির সিংহাম এগেইনে দেখা যাবে। অ্যাকশন-থ্রিলারটিতে অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, রণবীর সিং, জ্যাকি শ্রফ, অর্জুন কাপুর এবং অক্ষয় কুমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আগামী ১ নভেম্বর ২০২৪-এ মুক্তি পেতে চলেছে সিংহাম এগেইন।



