পুলিশ কর্মকর্তাদের ফোনে সতর্কবার্তা, জনসংযোগ বিভাগ বললো ‘গুজব’


দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে শুক্রবার (৭ আগস্ট) রাতে বিভিন্ন কর্মকর্তার ফোনে একটি বার্তা পাঠানো হয়।
বার্তাটিতে দাবি করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বোমা হামলার সম্ভাবনা থাকায় পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সর্তকতায় ডিউটি পালনের নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
পুলিশের মাঠপর্যায়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা হোয়াটসঅ্যাপে এই বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইস এম শাহাদাত হোসাইন জানান, বোমা হামলার আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারির কোনো ঘটনা ঘটেনি এবং বিষয়টি সম্পূর্ণ ‘গুজব’।




