সার্কভুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণায় আগ্রহী জাতীয় বিশ্ববিদ্যালয়

দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।


এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) নেপালের কাঠমান্ডুতে সার্ক মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সাক্ষাৎকালে উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের ও গবেষণানির্ভর করতে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব জরুরি।

সার্ক মহাসচিব এই উদ্যোগের প্রশংসা করে জানান, ভবিষ্যতে সমঝোতা স্মারক স্বাক্ষর, আন্তর্জাতিক সেমিনার আয়োজন ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ে সার্ক সচিবালয় সর্বাত্মক সহযোগিতা করবে।

Related Articles

Back to top button