নির্ধারিত সময়জুড়ে অফিসে থাকার নির্দেশ ডিএসসিসির কর্মকর্তাদের

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়জুড়ে অফিসে উপস্থিত থাকার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।


সচিব মশিউর রহমান খান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সম্প্রতি নগর ভবনের বিভিন্ন বিভাগ ও অঞ্চল পরিদর্শনকালে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতি লক্ষ্য করেন। আদেশে বলা হয়, এ ধরনের বিলম্ব ও অনুপস্থিতি জনগণের সেবাপ্রাপ্তিকে বিঘ্নিত করছে এবং তা দায়িত্ব অবহেলার শামিল।

এমতাবস্থায়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয়ের নির্দেশমালা, ২০২৪ অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে আসা-যাওয়া এবং পূর্বানুমতি ছাড়া দপ্তর ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button