যৌবনকে ধরে রাখতে যেসব খাবার সহায়তা করে

নিজস্ব প্রতিবেদক :সঠিক লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসের মাধ্যমে তারুণ্যকে ধরে রাখা সম্ভব। কিছু খাবার রয়েছে, যা বয়সের ছাপকে দূরে রেখে তারুণ্য ও যৌবনকে ধরে রাখতে সহায়তা করে।
মেথি পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ানোর পাশাপাশি বার্ধক্যকে দূরে ঠেলে তারুণ্যকে ধরে রাখতে সহায়তা করে।
রঙিন ফলমূল ও শাক-সবজি : এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে সজীব ও সতেজ রাখে।
পাকা পেঁপে, কলা, গাজর, সবুজ শাক, ব্রকোলি ইত্যাদি ছাড়াও ভিটামিন-সি জাতীয় খাদ্য (লেবু, আমলকী, কমলা) শরীরকে সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অ্যালোভেরা : ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট ও খনিজ উপাদান দেহের ওজন কমায়।
বাদাম : বাদামে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিড ও ভিটামিন-ই ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন সঠিক পরিমাণে বাদাম খেলে সহজে ত্বকে বলিরেখা পড়ে না।
বেদানা : বেদানায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও হিমোগ্লোবিন তৈরির উপাদান।
বেদানায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের নমনীয়তা বজায় রেখে ত্বককে টান টান রাখতে সহায়তা করে।
টমেটো : টমেটোতে থাকা লাইকোপেন নামের অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে সজীব ও সতেজ করে তোলে।
আখরোট : আখরোটে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের কোলাজেন বাড়িয়ে ত্বককে টান টান রাখতে সহায়তা করে।
এতে আরো রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড, যা ত্বককে দ্রুত বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
দুধ : দুধে রয়েছে সব ধরনের পুষ্টি উপাদান।
দুধের প্রোটিন, ভিটামিন-ডি ও ক্যালসিয়াম হাড়কে মজবুত রেখে সুঠাম দেহ গঠনে কার্যকর ভূমিকা পালন করে। ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বক পরিষ্কার করে।
পানি : ত্বককে সজীব, সতেজ ও টান টান রাখতে পানির গুরুত্ব অপরিসীম। ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে। পানি ত্বকের অকাল বার্ধক্য ও টান পড়া রোধ করে। স্বাস্থ্যকর উজ্জ্বল ত্বকের জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা প্রয়োজন।



