যশোরের চৌগাছায় এক কলেজছাত্র নিহত হয়েছেন

নিজস্ব প্রতিবেদক :যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও নসিমন সংঘর্ষে তৌফিক (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সহপাঠী সিয়াম (২০) নামের একজন গুরুতর আহত হয়েছে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের দোগাছিয়া ইটভাটার সামনে যশোর-চৌগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাদপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে।

এ ঘটনায় আহত সিয়াম কালিগঞ্জ উপজেলার হাসনহাটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তারা দুজনই যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র।

নিহত তৌফিকের চাচা চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুজাফর বলেন, সকালে সিয়াম ও তৌফিক মোটরসাইকেলে করে প্রাইভেট পড়ার জন্য যশোরে যাচ্ছিলো। পথে চুড়ামনকাঠি ইউনিয়নের দোগাছিয়া ইটভাটার সামনে পৌঁছালে নসিমনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফিককে মৃত ঘোষণা করেন। এবং সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button