ফিং ফিসার রেস্টুরেন্টে থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশী মদ উদ্ধার

নিউজ ডেস্ক :বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে উজ্জীবিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দেশব্যাপি মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সার্বিক তও্বাবধান ও নির্দেশনায় ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক জনাব শামীম আহম্মেদ এর নেতৃত্বে, জনাব মোঃ বজলুর রহমান, উপপরিচালক (অপারেশনস্) ও সহকারী পরিচালক রাহুল সেনসহ ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর ২৬ সদস্যের একটি টিম বৃহস্পতিবার মধ্য রাতে উত্তরা পশ্চিম থানাধীন ৩৯, গরিব-ই-নেওয়াজ এভিনিউস্থ সেক্টর- ১৩, উত্তরার ফিং ফিসার রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ভবনের নিচ তলার সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকার সেফটি ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশী মদ জব্দ করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ২০৮ বোতল বিদেশি মদ ও ৮০০ ক্যান বিয়ার জব্দ করা হয়।সংস্থাটির মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যমানের মদসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মোঃ এমরান হোসেন বাবু (৪১), পিতা- মোঃ আবদুল মতিন গাজি, মোঃ আলমগীর কবির (৪০), পিতা- গোলাম রববানী। এসব বিদেশি মদ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছিল।’
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) মোতাবেক সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে



