আইজিপি ময়নুল ইসলাম জানান, দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তারপরও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
আইজিপি ময়নুল ইসলাম জানান, দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই। দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন ধর্মাবলম্বীর মানুষজন পূজা উদযাপন করছেন। এবারও তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন। দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।
অন্য এক প্রশ্নে পুলিশ মহাপরিদর্শক জানান, দেশের প্রায় ৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে। সেখানে গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সব থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সকল স্টেকহোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে।
ময়নুুল ইসলাম জানান, পর্যটকদের নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, টেকসই পরিবেশ সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে ট্যুরিস্ট পুলিশ আয়োজিত ‘এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি ইন ট্যুরিজম : রেসপনসিবিলিটি অব পুলিশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব। সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক।পুলিশ মহাপরিদর্শক জানান, ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে দেশী-বিদেশী পর্যটক আকর্ষণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ট্যুরিস্ট পুলিশ পর্যটন বিভাগ, সরকারি-বেসরকারি ট্যুর অপারেটর, স্থানীয় জনসাধারণ এবং এনজিওর সঙ্গে যৌথভাবে কাজ করছে।
আইজিপি পরিবেশের ক্ষতি সাধন রোধে বন ও পরিবেশ বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য ট্যুরিস্ট পুলিশের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটন খাত প্রভাবকের ভূমিকা পালন করে। টেকসই পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সকলকে সচেতন হতে হবে। মূল প্রবন্ধে অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে পর্যটনবান্ধব পরিবেশ বজায় রেখে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পর্যটনখাত সংশ্লিষ্ট ব্যক্তি, সরকারি-বেসরকারি ট্যুর অপারেটরের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে। বিস্তারিত আসছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button