প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক:আন্তর্জাতিক ডেস্ক:নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠক হয়েছেছবি: প্রধান উপদেষ্টার এক্স পোস্ট থেকে
নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের নানা স্তরে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডলারে এক পোস্টে জানানো হয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের শীর্ষ নেতারা এ বৈঠক করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করা ভালো উপায় হতে পারে বলে উল্লেখ করেছেন। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সমর্থন চেয়েছেন। শাহবাজ শরিফ এ উদ্যোগের জন্য তাঁর সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশগুলোকে আঞ্চলিক ফোরামকে পুনরুজ্জীবিত করার জন্য ধাপে ধাপে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন।



