পলক-ইনু-দীপু মনিসহ ৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক :তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিসহ ৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ আদেশ দেন।অন্য আসামিরা হলেন সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাংবাদিক দম্পতি সাকিল আহমেদ ও ফারজানা রুপা।



