ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু

চলতি বছরের জুন মাসে ইউরোপের তিন দেশ—ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে আট দিনের এক ভয়াবহ তাপপ্রবাহে অন্তত ৩ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত স্থায়ী এই তাপপ্রবাহকে ইউরোপের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা।

প্রতিবেদন অনুযায়ী, মৃতদের অধিকাংশই আগে থেকেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

দেশভিত্তিক তথ্যে দেখা যায়, ফ্রান্স: স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, দেশটিতে মোট ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই ৪৫ বছরের বেশি বয়সী। প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

বেলজিয়াম: ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে দেশটিতে ১ হাজার ২০০টি মৃত্যুর ঘটনা ঘটেছে। এটি বেলজিয়ামের ইতিহাসে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে অভূতপূর্ব মৃত্যু।

নেদারল্যান্ডস: তাপপ্রবাহের আট দিনে দেশটিতে ৪৮০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশের বয়স ৮০ বছরের বেশি।

জলবায়ুবিদদের মতে, বিশ্বজুড়ে চলমান জলবায়ু পরিবর্তনের ফলেই ইউরোপে এই অস্বাভাবিক তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে। তীব্র গরমে বিদ্যুৎ চাহিদা ও উৎপাদন ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়েছিল।

Related Articles

Back to top button