ফ্যাসিস্ট হাসিনা’র ষড়যন্ত্র প্রতিহত করতে ৪৫নং ওয়ার্ড বিএনপি’র বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বৈষম্য আন্দোলনে গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে রাজধানীর ঢাকা মহানগর উত্তর এর উত্তরখান থানা’র আওতাধীন ৪৫ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১০ নভেম্বর) সকাল ১০ টার দিকে এই কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি উত্তরখান মাজার চৌরাস্তা থেকে কলেজ তালতলা হয়ে আবার মাজার চৌরাস্তায় এসে পথসভার মাধ্যমে এ কর্মসূচীর সমাপ্ত ঘটে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উত্তরখান থানার যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম মুকুল সরকার বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন এবং পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পথসভা রফিকুল ইসলাম মুকুল সরকার বলেন, গত ১৫ বছর সৈরাচার হাসিনা দেশের জনগণকে জিম্মি করে রেখেছিল। ছাত্র-জনতা নিজেদের জীবন বাজি রেখে এবং তাদের সহপাঠিদের জীবনের বিনিময়ে বিজয় এনে দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় আমাদের ধরে রাখতে হবে। শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার আন্দোলনে নিহত প্রত্যেকটি হত্যার ঘটনায় ফাঁসির মাধ্যমে বিচার দাবী করেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপানারা এমন কোন কাজ করবেন না বা জড়িত হবেন না, যেটা সাধারণ জনগন ও দেশের ক্ষতি হয়। বিএনপি সবসময় দেশ ও জনগনের জন্য কাজ করে। বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষনিক মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে সুষ্ঠুভাবে সমাধানে কাজ করবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উত্তরখান থানা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক রশিদ ভূইয়া, ৪৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, ভারপ্রাপ্ত সেক্রেটারি সফিল উদ্দিন ভূইয়া, রিপন সরকারসহ ওয়ার্ড ও দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্ধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button