দেশে সংস্কার কার্যকর করতে হলে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে

নিজস্ব প্রতিবেদক :বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে সংস্কার কার্যকর করতে হলে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে। সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের তিন মাস পার হলেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক অগ্রাধিকার নির্দিষ্ট করতে পারেনি।

সোমবার গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে সাইফুল হক আরও বলেন, এ সরকারের বড় পরীক্ষা হলো অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সঙ্গে বিদায় নেওয়া।

তিনি আরও বলেন, সংস্কার কার্যকর করতে হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনগুলোর বৈঠক করা জরুরি। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে না পারলে কোনো সংস্কার উদ্যোগই সফল হবে না। এজন্য দলগুলোর সঙ্গে সরকার ও সংস্কার কমিশনগুলোর দূরত্ব কমিয়ে আনা দরকার।

গাইবান্ধা জেলা কমিটির সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, প্রমুখ। সমাবেশের শুরুতে জুলাই-আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button