জি কে শামীমকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে নতুন কলা ও মানববিদ্যা অনুষদ ভবনের নির্মাণ (২য় পর্যায়) কাজ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ৫ জুন এ মামলায় ঠিকাদার জি কে শামীমকে জামিন দেন হাইকোর্ট।

বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি একেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। সেদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আলী হায়দার।  ২০২০ সালের ২২ নভেম্বর জি কে শামীমসহ দু’জনের বিরুদ্ধে মামলাটি করেছে দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম জেলা-১ এর সহকারী পরিচালক ফখরুল ইসলাম। মামলায় অভিযোগ করা হয়, সর্বনিু দরদাতা হিসাবে দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স-জিকেবিএলকে ৭৫ কোটি এক লাখ ২৯৫ টাকা ব্যয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ে করা ও মানববিদ্যা অনুষদ ভবন নির্মাণ কাজের কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু দরপত্রের নথি জালিয়াতি করা হয়েছে।

এ মামলায় ২০২১ সালের ২ ফেব্র“য়ারি জি কে শামীমকে গ্রেফতার দেখানো হয়।

ক্যাসিনোবিরোধী অভিযোগের মধ্যে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব। বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের সময় জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়। এর মধ্যে দুই মামলায় তার সাজা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button