উত্তরা পূর্ব থানায় তিন মোবাইল চোর আটক

নিজস্ব প্রতিবেদক : মেট্রাপলিটন পুলিশ উত্তরা পূর্ব থানা তিন মোবাইল চোরকে আটক করেছে পুলিশ।জানা গেছে, আজ ভোর রাতে অনুমান ০০.৩০ ঘটিকার সময় মোঃ দেলোয়ার হোসেন (৩৬) পিতা-আঃ সালাম, সাং-বারহা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা, বর্তমান সাং-পাগার জিনু মার্কেট, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর উত্তরা পূর্ব থানাধীন আবদুল্লাহপুর বাস স্ট্যান্ডে নামিয়া পায়ে হেটে ৯ নং সেক্টরের দিকে চলাচলের সময়ে আসামী ১। মোঃ ওয়াজ উদ্দিন রাব্বি (২৭) পিতা-মৃত আঃ ওহাব, ২। মোঃ সুজন আহাম্মেদ (২৫) পিতা-আঃ মান্নান, উভয় সাং-গৌরিপুর, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ, এপি গাজীপুর চৌরাস্তা, কবির হোসেনের বাড়ির ভাড়াটিয়া, থানা-বাসন, জেলা-গাজীপুর ৩। মোঃ আবু তাহের (২৬) পিতা-মৃত আনোয়ার হোসেন,সাং-বাকতা, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ, এপি চেরাগআলী মোড়, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুরগন সিএনজি যোগে চলতি অবস্থায় ২নং আসামী পথচারীর হাতে থাকা iphone 13 pro মোবাইল ফোন টান দিয়ে চুরি করে নিয়ে যায়।
তখন তিনি ডাক চিৎকার করিলে বিষয়টি উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: মহিববুল্লাহর নিকট সংবাদটি পৌছালে তিনি পুলিশ সদস্যদেরকে উদ্ধারের জণ্য দিক নির্দেশনা দেন।
পরে পুলিশের একটি টিম দ্রæত সিএনজি গাড়িটি অনুসরন করিয়া ধাওয়া করে রাত অনুমান ০০.৪০ ঘটিকার সময় উত্তরা পূর্ব থানাধীন ৬ নং সেক্টর, ৮নং রোডস্থ পার্কের সামনে রাস্তার উপর আটক করিতে সক্ষম হই। অভিযুক্ত সুজন আহাম্মেদ তাহার পরিহিত লুঙ্গির কোচর হইতে আমার iphone 13 pro মোবাইল ফোন এবং ৩নং আসামী আবু তাহের এর নিকট হইতে একটি এন্টিকাটার ও আসামীদের ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি, রেজিঃ নং-গাজীপুর থ-১২-০৪৩৫ যাহা উত্তরা পূর্ব থানার এসআই মোঃ খায়রুল বাশার জব্দ করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে বলে জানান ।
এই বিষয়ে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: মহিববুল্লাহ বলেন বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান এবং অপরাধী যেই হোক আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো।



