মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

নিজস্ব প্রতিবেদক :বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর ভাই ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, শেখ পরিবারের সদস্য হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন আব্দুল্লাহকে গুলশান-২ থেকে গ্রেপ্তার করেছে ডিবি। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে। মঈন আব্দুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। তার বাবা বরিশাল-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button