ফ্রেশ মিল্ক পাউডারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক শেফ ডে ২০২৬ উদযাপিত

স্বাস্থ্যকর সৃজনশীলতা ও উদ্ভাবনকে প্রাধান্য দিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক শেফস ডে ২০২৬’। ‘আগামীর জন্য স্বাস্থ্যকর খাবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে শেফস ফেডারেশন অব বাংলাদেশ (সিএফবি) এ উৎসবের আয়োজন করে। দেশজুড়ে ৬০০-এর বেশি পেশাদার শেফ ও রন্ধনশিল্প-সংশ্লিষ্ট পেশাজীবী এই বর্ণাঢ্য সম্মেলনে অংশ নেন। পুরো আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ‘ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’।

পেশাদার শেফদের পেশাগত অবদানকে সম্মান জানানো এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠনে তাঁদের ভূমিকা তুলে ধরাই ছিল এই সম্মেলনের অন্যতম মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি। তিনি তাঁর বক্তব্যে পুষ্টিকর উপাদানের মাধ্যমে সুস্বাদু খাবার তৈরি এবং স্বাস্থ্যকর জীবনযাত্রায় শেফদের সচেতনতামূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

শেফস ফেডারেশন অব বাংলাদেশের সভাপতি শেফ জহির খান এবং এমজিআই-এর চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খোন্দকারসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। বক্তারা উল্লেখ করেন, আন্তর্জাতিক শেফস ডে পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের বড় এক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

আয়োজনে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের বিশেষ এক্সপেরিয়েন্স জোনে শেফ ও দর্শনার্থীরা দেশি-বিদেশি বিভিন্ন পদে দুধের বহুমুখী ব্যবহার সম্পর্কে জানার সুযোগ পান। সেখানে অতিথিদের ফ্রেশ মিল্ক পাউডার দিয়ে তৈরি ঐতিহ্যবাহী ফিরনি ও দই পরিবেশন করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ‘ফুয়েলড বাই’ পার্টনার হিসেবে ছিল ওমেরা এলপিজি এবং গোল্ড পার্টনার হিসেবে যুক্ত ছিল বেঙ্গল মিট, আপন ও ডাইভার্সি। রন্ধনশিল্পের পেশাজীবীদের একত্রিত করার পাশাপাশি এই আয়োজন খাদ্য ও আতিথেয়তা খাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ তৈরি করে।

Related Articles

Back to top button