ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি প্রধান জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়ের করা একটি মামলার সূত্রে এবং তাদের বিশেষ অনুরোধেই দিলীপ আগারওয়ালাকে বনানী থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

উল্লেখ্য, এর আগে স্বর্ণ ও হীরা চোরাচালান, গ্রাহকদের সঙ্গে প্রতারণা, জালিয়াতি এবং অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগে ২০২৪ সালে গ্রেপ্তার হয়েছিলেন দিলীপ কুমার আগারওয়ালা। পরবর্তীতে কয়েক মাস কারাগারে থাকার পর তিনি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।

Related Articles

Back to top button