গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট


গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ৪০ মিনিটে কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ‘হারবাল সেকশনে’ এই আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কারখানার ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।




