আমির খানের ভাইঝির শরীরে আঘাতের দাগ কেন?


বলিউড অভিনেতা আমির খানের ভাইঝি এবং অভিনেত্রী জেন মেরি (Zayn Marie) মুম্বাইয়ে পুলিশের হাতে সাময়িক আটকের পর তার শরীরে কিছু আঘাতের ও কালশিটের দাগ দেখিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন।
গত শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নিতে গিয়ে অভিনেতা ইমরান খান ও অভিনেত্রী লেখা ওয়াশিংটনসহ জেন মেরি আটক হন। কয়েক ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হলেও, পরের দিন (রোববার) জেন ইনস্টাগ্রামে তার হাত, আঙুল ও পায়ে থাকা আঘাতের দাগগুলো প্রকাশ্যে আনেন।
ভিডিওতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের এতটা ভয় দেখাবেন না, যাতে ভয় পাওয়ার আর কিছুই অবশিষ্ট না থাকে।’ তবে এই আঘাতের দাগগুলো কীভাবে বা কোন পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে—পুলিশের লাঠিচার্জ নাকি আটকের সময় কোনো ধস্তাধস্তির কারণে, সে বিষয়ে তিনি কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। উল্লেখ্য, এই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে পুলিশি হেনস্তা ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদের অধিকার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।




