রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ


সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের নাম-পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
নিহতরা হলেন বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের বাসিন্দা মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামের বাসিন্দা মো. নাসরুল্লাহ বদরপুরি।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার বিকেলে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এর ওপর ক্ষেপণাস্ত্র এসে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সেসময় টার্মিনালে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অসংখ্য যাত্রী অপেক্ষমাণ ছিলেন।
ঘটনার পরপরই নিহত বাংলাদেশিদের পরিবারের পাশে দাঁড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।




