বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা


গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে চিত্রনায়ক আরিফিন শুভ ও কেয়া পায়েল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে এক পোস্ট দেন। হঠাৎ এমন পোস্ট দেখে তাদের গোপন বিয়ের গুঞ্জন ছড়ালেও পরবর্তীতে জানা যায়, এটি তাদের নতুন ওয়েব ফিল্মের প্রচারণার অংশ।
রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে জাহিদ প্রীতম পরিচালিত ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিয়ে নিয়ে নিজের চিন্তাভাবনার কথা তুলে ধরেন কেয়া পায়েল।
তিনি জানান, দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক বিশ্বাস ও সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে জেলা বা আঞ্চলিক পরিচয়ের চেয়ে তিনি ভালো মানুষ হওয়াকেই প্রাধান্য দেন। তার মতে, এমন একজন জীবনসঙ্গী চান যার সঙ্গে বিশ্বাস ও সম্মানের সাথে সারাজীবন একসঙ্গে কাটানো সম্ভব।
উল্লেখ্য, ছবিয়াল ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অধীন নির্মিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৮ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে।




