আইপিইউর নির্বাহী কমিটির সদস্য হলেন জহরত আদিব চৌধুরী


ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক জিওপলিটিক্যাল গ্রুপ থেকে সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি এই পদে নির্বাচিত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইপিইউর এশিয়া-প্যাসিফিক জিওপলিটিক্যাল গ্রুপের ৩৭ সদস্য সেখানে ভোট দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল এই অধিবেশনে অংশ নিচ্ছে।




