নতুন করে ফ্যাসিবাদ সরকার দেখতে চাই না: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, আমরা এক ফ্যাসিবাদকে বিদায় করে আবার নতুন করে ফ্যাসিবাদ সরকার দেখতে চাই না। খুনি হাসিনাকে বিদেশ থেকে দেশে এনে বিচারের ব্যবস্থা করতে হবে। ৭১ সালের মুক্তিযুদ্ধ করে দেশকে এককভাবে বঙ্গবন্ধু স্বাধীন করেনি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো দলের একক সম্পত্তি নয়। স্বাধীনতার নেতৃত্ব কোনো ব্যক্তির একক ইজারাদারি নয়, দেশের জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারে না। শেখ হাসিনা গত ১৫ বছর স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করে বাংলাদেশকে ধ্বংস করে এখন গণঅভ্যুত্থানে পালিয়ে গেছে।বৃহস্পতিবার বিকালে ভৈরব হাজী আসমত কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের ভৈরব উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন



