চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজ এলাকায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে মেসার্স মল্লিক গ্যাস ঘর নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


শনিবার (৩ অক্টোবর) বিকেলে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি লাইসেন্স না থাকা সত্ত্বেও অবৈধভাবে গ্যাস বিক্রির প্রমাণ মেলায় মেসার্স মল্লিক গ্যাস ঘরের মালিক মো. মুক্তাজুর রহমান মল্লিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ করে বৈধভাবে ব্যবসা পরিচালনার নির্দেশ দেয় এনডিএনআরপিডি/ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি অনুমোদন ছাড়া অবৈধভাবে গ্যাস মজুত না করার বিষয়েও কড়া নির্দেশ দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই ধরনের তদারকি ও তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button