টঙ্গীতে ১ ঘণ্টার আগুনে পুড়ল ঝুটের গুদাম

গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে টঙ্গীর গোপালপুর সোসাইটির মাঠ এলাকায় উইন্ডি গার্মেন্টসের পাশের শাহিন মিয়ার ঝুট গুদামে এই দুর্ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন জানান, বিকেল ৪টা ৪০ মিনিটে গুদামটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয় একটি কারখানার সহযোগিতায় মাত্র ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

Related Articles

Back to top button