এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় পরিদর্শন করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট (২০০৪–২০১২) বরিস তাদিচ এবং ‘চায়না-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্ম’-এর মহাসচিব অ্যালেক্স ওয়াং।
শনিবার (৩ অক্টোবর) তারা এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে এক সাক্ষাৎ ও সৌজন্য বৈঠকে মিলিত হন।
বৈঠকে এনসিপির পক্ষে ‘ডায়াসপোরা ও আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি’র সদস্য ও যুগ্ম সদস্য-সচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল উপস্থিত ছিলেন।
এনসিপি সূত্রে জানা যায়, পরিদর্শনকালে সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের নানা বিষয়ে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের পাশাপাশি দুই পক্ষের মধ্যে পারস্পরিক আলোচনা ও সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।




