ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি গঠন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি


আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থিত প্রার্থী যাচাই-বাছাইয়ের জন্য উপজেলাভিত্তিক বিশেষ কমিটি গঠন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটিগুলো গঠন করা হয়। এরপর বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটিগুলোর নাম ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠিত কমিটিগুলো স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সরাসরি মতামত নেবে। এরপর বাস্তবভিত্তিক পর্যালোচনা করে আগামী ১০ দিনের মধ্যে গোপনীয় প্রতিবেদন হিসেবে জেলা কার্যালয়ে জমা দিতে হবে। প্রাপ্ত তথ্য পর্যালোচনার পর সমন্বিত উদ্যোগ ও আলোচনার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা মূল্যায়নের জন্য ৬টি সুনির্দিষ্ট মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো— প্রার্থীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর; বর্তমান ও অতীত কার্যকালসহ সাংগঠনিক পদবির বিবরণ; বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও মামলা-মোকদ্দমার বিবরণ; দলীয় নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা; সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা।
ঘোষিত তালিকা অনুযায়ী বিভিন্ন উপজেলার কমিটিগুলো হলো:
আনোয়ারা উপজেলা: মাষ্টার মোহাম্মদ রফিক, সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, আমিনুল ইসলাম, দিল মোহাম্মদ মনজু ও এম মনছুর উদ্দিন।
কর্ণফুলী উপজেলা: সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, এস এম মামুন মিয়া, হাজী মোহাম্মদ ওসমান, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ফারুক হোসেন ও সালেহ জহুর।
বাঁশখালী উপজেলা: যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, কামরুল ইসলাম হোসাইনী, মাষ্টার মোহাম্মদ লোকমান ও দেলোয়ার আজীম।
সাতকানিয়া উপজেলা: জামাল হোসেন, মুজিবুর রহমান, হাজি মো. রফিকুল আলম, শেফায়ত উল্লাহ চক্ষু ও মোস্তফিজুর রহমান।
লোহাগাড়া উপজেলা: আসহাব উদ্দিন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।
চন্দনাইশ উপজেলা: নুরুল আনোয়ার চৌধুরী, মোজাম্মেল হক বেলাল, খন্দকার হেলাল উদ্দিন, জসিম উদ্দিন ও ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু।
বোয়ালখালী উপজেলা: আজিজুল হক চৌধুরী, শওকত আলম চৌধুরী, জাবেদ মেহেদী হাসান সুজন ও মোহাম্মদ শাহীনুর শাহীন।
পটিয়া উপজেলা: রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, মোহাম্মদ ইব্রাহীম ও শাহাদাত হোসেন সুমন।
উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট: রাজীব জাফর চৌধুরী ও দেলোয়ার হোসেন।
বিজ্ঞপ্তির অনুলিপি দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মো. হেলাল উদ্দীন জানান, দলীয় প্রতীক না থাকলেও সমর্থিত যোগ্য প্রার্থী ঘোষণা করা হবে এবং তাদের যাচাই-বাছাইয়ের জন্যই এই কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা এলাকার গ্রহণযোগ্যতা, রাজনৈতিক জীবন, কারাবরণ ও আন্দোলন-সংগ্রামে প্রার্থীর ভূমিকাসহ সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে প্রতিবেদন দেবেন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।




