সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শওকত হোসেন (৪৪) নামের এক বাংলাদেশি প্রবাসী মৃত্যুবরণ করেছেন। গত রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে জেদ্দা থেকে মদিনায় যাওয়ার পথে মদিনা রোডে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শওকত হোসেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রশিদের পাড়া এলাকার আবদুল মতলবের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে তারা আত্মীয়ের মাধ্যমে মৃত্যুর খবর পান। নিহত শওকতের ছেলে মোহাম্মদ সানিম জানান, জেদ্দা থেকে মদিনায় যাওয়ার পথে তাঁর বাবার গাড়িটিকে অন্য একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি গত বছরের ৩১ ডিসেম্বর কাজের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন।

তাঁর মর্মান্তিক মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লোহাগাড়া সদর ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য শাহ আলম লিটন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে সহযোগিতা কামনা করেন।

Related Articles

Back to top button