পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়করণ

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পুরোনো বাণিজ্য মেলার মাঠ থেকে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে আনুমানিক ২০টির মতো বিস্ফোরক উদ্ধার করা হয়।

এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান ও স্কোয়াড্রন লিডার নিফাজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তাঁরা জানান, খবর পাওয়ার পর বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে বেশ কয়েকটি ককটেল ও পেট্রোল বোমা নিষ্ক্রিয় করেছে। নিরাপত্তা ও সতর্কতার অংশ হিসেবে বাকি বিস্ফোরকগুলো জনবহুল এলাকার বাইরে নিয়ে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকাটি ঘিরে রেখেছেন এবং নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচল পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করছেন। পরিত্যক্ত এই বিস্ফোরকগুলো কীভাবে সেখানে এল এবং কাদের সঙ্গে যুক্ত, তা উদ্ধার অভিযান ও নিষ্ক্রিয়করণ শেষে বিস্তারিত জানা যাবে।

Related Articles

Back to top button