বয়স নাকি বেড়ে যাচ্ছে তরুণ অভিনেত্রী নাজিফা তুষির

বিনোদন ডেস্ক :বয়স নাকি বেড়ে যাচ্ছে তরুণ অভিনেত্রী নাজিফা তুষির। সে কথাই নাকি দিনের শুরুতে সবার ভালোবাসার মধ্যে মনে পড়ল। আজ এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে ‘আইসক্রিম’, ‘হাওয়া’ এই অভিনেত্রী প্রথম আলো বিনোদনের মুখোমুখি হলেন.বন্ধুবান্ধব, কাছের মানুষেরা সবাই টেক্সট করে, ফোন করে, ভিডিও ফোন করে, গিফট পাঠায়—এসবের মধ্যে থাকা হয়। কেউ কেউ দিনটি বিশেষভাবে রাঙিয়ে তোলার চেষ্টা করে। অনেকেই সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে। দেখা যায়, অনেক দিন কোনো বন্ধুর সঙ্গে দেখা নেই, তার সঙ্গে কথা হলো। হয়তো আমাকে নিয়ে অন্যরা পরিকল্পনা করে, নিজের কোনো পরিকল্পনা থাকে না। প্রিয়জনদের সঙ্গে দিনটি কাটাতে ভালো লাগে।আমি নিজেও মাঝেমধ্যে এটা ভাবি, কাজের সংখ্যা কম। কিন্তু আমি তো নাটকে অভিনয় করি না। সিনেমা ও ওটিটির কাজ করি। সেই কারণে কাছের সংখ্যা কিছুটা কম। কাজের একটা ধারাবাহিকতা থাকা দরকার। তবে ভবিষ্যতে হয়তো দর্শক নিয়মিত আরও ভালো কাজ পাবে, সেই চেষ্টা করব।



