জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের জেনারেল ডিবেট শুরু


আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের মূল আকর্ষণ ‘জেনারেল ডিবেট’ শুরু হয়েছে। উদ্বোধনী ভাষণে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হলেও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে বিশ্বনেতাদের ভাষণ পর্ব অর্থাৎ জেনারেল ডিবেট শুরু হয়। এ পর্বে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানেরা তাঁদের বক্তব্য তুলে ধরবেন।
ঐতিহ্যগত নিয়ম অনুযায়ী, মহাসচিবের উদ্বোধনী বক্তব্যের পর রাষ্ট্র ও সরকারপ্রধানদের মধ্যে প্রথম ভাষণ দেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এরপর দ্বিতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখবেন।




