জলবায়ু ঝুঁকিতে উন্নয়নশীল দেশগুলো: নেপালের বন্যায় শামা ওবায়েদের উদ্বেগ


নেপালের উত্তরাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে উপস্থিত হয়ে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন।
শোক প্রকাশকালে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দুর্যোগে স্বজনহারা পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা জানান এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে উন্নয়নশীল দেশগুলোর ওপর ক্রমবর্ধমান ঝুঁকি ও প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর সাক্ষাৎকালে বাংলাদেশ-নেপাল দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়।




