আলজেরিয়াকে জ্বালানি ও সার খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশে দীর্ঘমেয়াদি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি ও সার খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, জাহাজ নির্মাণ, সামুদ্রিক নৌ-চলাচল এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার অংশীদারিত্ব আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

জবাবে আলজেরিয়ার রাষ্ট্রদূত উভয় দেশের সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এসব খাতে সহযোগিতা ও উচ্চপর্যায়ের সফর বিনিময়ে ইতিবাচক সাড়া দেন।

Related Articles

Back to top button