দিল্লির কলেজ প্রতিনিধি নির্বাচনে আরএসএস সংশ্লিষ্ট সংগঠনের জয়

ভারতে নয়াদিল্লির দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধি নির্বাচনে বড় জয় পেয়েছে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সংশ্লিষ্ট ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

শুক্রবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে জানানো হয়, এবিভিপি অদিতি মহাবিদ্যালয়, শ্রী অরবিন্দ কলেজ (মর্নিং), বিআর আম্বেদকর কলেজ, ভারতী কলেজ, শিবাজী কলেজ এবং এটি রামজাস কলেজের প্রধান চারটি পদের সবকটিতেই জয় লাভ করেছে। এছাড়া শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ ও কেশব মহাবিদ্যালয়ে তারা সভাপতি পদে বিজয়ী হয়েছে।

উল্লেখ্য, অনুষ্ঠিত এই নির্বাচনটি ছিল কলেজভিত্তিক প্রতিনিধি নির্বাচন। দিল্লি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাসু) নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের সরাসরি কোনো সম্পর্ক নেই; ডাসু নির্বাচন একটি পৃথক প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি তাদের কেন্দ্রীয় প্রতিনিধি নির্বাচন করেন।

Related Articles

Back to top button