জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন ভুবনেশ্বর কুমার


আইপিএলে দুর্দান্ত পারফর্ম করার পরও ভারতের জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে নিজের নীরবতা ভেঙেছেন ৩৬ বছর বয়সী ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলে আবার ফেরার প্রত্যাশা এবং দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সবশেষ আইপিএলে ১৭.৮৯ গড়ে ২৮টি উইকেট শিকার করেন ভুবনেশ্বর, যেখানে মাত্র একটি উইকেটের জন্য পার্পল ক্যাপ হাতছাড়া হয় তাঁর। ২০২২ সালে নিউজিল্যান্ড সিরিজের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমাকে বলা কথা শুনে মনে হয়েছিল পরের দুটি সিরিজে হয়তো সুযোগ পাব। কিন্তু পরে বুঝলাম ঘটনা তা নয়।’
এমনকি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর এটিই যে তাঁর শেষ বিশ্বকাপ, সে কথা দেশে ফিরেই স্ত্রীকে জানিয়েছিলেন তিনি।
জাতীয় দলে ফেরা নিয়ে এখন আর বাড়তি কোনো তাগিদ নেই জানিয়ে ভুবনেশ্বর স্পষ্ট করেন, ‘কোনো কিছু প্রমাণ করার জন্য খেলছি না। তবে আবার দেশের হয়ে খেলার প্রস্তাব পেলে তা সাদরে গ্রহণ করব।’




