মাত্র ১ লাখ রুপিতে বিক্রি হতো ব্র্যান্ড নিউ চার চাকা

নিউজ ডেস্ক :পৃথিবীর সবচেয়ে কম দামি গাড়ি এনে সাড়া ফেলেছিলেন ভারতের ধনকুবের রতন টাটা। দেশটিতে মাত্র ১ লাখ রুপিতে বিক্রি হতো ব্র্যান্ড নিউ চার চাকা। যা কিনা আগে কেউ কল্পনাও করতে পারেনি।
২০০৩ সালে সাশ্রয়ী মূল্যে মধ্যবিত্তের হাতে গাড়ি তুলে দেওয়ার সাহসী স্বপ্ন দেখেছিলেন টাটা গোষ্ঠীর সদ্যপ্রয়াত প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা। আর রতন টাটার সেই দৃষ্টিভঙ্গি থেকেই জন্ম টাটা ন্যানোর।
চেহারায় একেবারে ছোটখাটো। সাধ্যের মধ্যে মধ্যবিত্তের হাতে গাড়ি তুলে দেওয়ার লক্ষ্যেই তার আবির্ভাব হয়েছিল। তবে জন্মলগ্ন থেকেই তাকে তাড়া করেছে বিতর্ক। রাজনৈতিক টানাপড়েনের কারণে তার জন্মস্থানেরও পরিবর্তন হয়েছিল। জন্মের পর তেমন সফল হতে পারেনি। ইদানীং, রাস্তায় খুব একটা চলাফেরা করে না সে। তার নাম টাটা ন্যানো।
টাটা গোষ্ঠীর সাধের ছিল গাড়ি এই ন্যানো। শিল্পপতি রতন টাটার ‘স্বপ্নের গাড়ি’তে পরিণত হয় সেটি। এক দশকেরও বেশি সময় আগে ভারত জুড়ে হৈ চৈ ফেলে দিয়েছিল এই চার চাকা। ‘এক লাখি’ গাড়ি হিসাবে বাজারে আত্মপ্রকাশ ঘটেছিল ন্যানোর।
টাটাদের লক্ষ্য ছিল মধ্যবিত্তের পকেট সহায়ক গাড়ি তৈরির। কিন্তু, সেই লক্ষ্যপূরণ করতে গিয়ে অনেক ঝক্কি পোহাতে হয় টাটাদের। কিন্তু কেন এই গাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন রতন টাটা? কোথা থেকে সেই অনুপ্রেরণা পান তিনি?
২০০০ দশকের গোড়ার দিকে কর্মসূত্রে ব্যাঙ্কক গিয়েছিলেন ভারতীয় শিল্পপতি। সেখানে গিয়ে স্থানীয় পরিবারগুলোকে তাদের সন্তানদের কোলে বসিয়ে স্কুটার চালাতে দেখেন তিনি।
এই দেখে ভারতীয় মধ্যবিত্তের জন্য একটি ছোট, সাশ্রয়ী মূল্যের এবং নিরাপদ গাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
দীর্ঘ গবেষণা এবং প্রচেষ্টার পর টাটা মোটরস এমন একটি গাড়ি তৈরি করে যা নিরাপদ। এই গাড়ি কম দামে বিক্রি করা সম্ভব বলেও দাবি করা হয় সংস্থার পক্ষ থেকে। বিস্তারিত আসছে



