নাটোরে ট্রাক ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত ৮

নাটোরের গুরুদাসপুরে কাভার্ডভ্যান ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন।


আজ সোমবার (৩১ আগস্ট) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে তালবাড়িয়া এলাকায় আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান ও নাটোরগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে সড়কের পাশের পানিতে পড়ে যায়। এতে বাহনটিতে থাকা আটজন যাত্রী আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাশবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুর থেকে নাটোরের দিকে আসছিল এবং কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে যায়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসা সহায়তার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

Related Articles

Back to top button