ট্রাম্পকে হরমুজ নিয়ে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরীয় অঞ্চল নিয়ে সতর্ক করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি জানান, হরমুজ নিয়ে ট্রাম্পের তুচ্ছতাচ্ছিল্য করার মন্তব্য একটি বড় ভুল।

আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল হাতামি বলেন, হরমুজ প্রণালির পাহারায় থাকা ইরানি রক্ষকরা এতটাই তৎপর ও প্রস্তুত যে সুযোগ পেলে প্রেসিডেন্ট ট্রাম্পের পা ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে।

তিনি দাবি করেন, ওই অঞ্চলে মার্কিন প্রভাব আগের অবস্থায় ফেরার সুযোগ নেই। আরব উপসাগর, ওমান সাগর এবং হরমুজ প্রণালি থেকে মার্কিন বাহিনীকে বিতাড়িত করা হয়েছে এবং সেখানে তাদের নতুন করে প্রবেশ বা উপস্থিতি ইরান কোনোভাবেই মেনে নেবে না।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আর আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলেও তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন।

Related Articles

Back to top button