রিগ্যাল ফার্নিচার কিনে গাড়ি জিতলেন ঢাকা ও পটুয়াখালীর দুই গ্রাহক

‘রিগ্যাল ফার্নিচার কিনে মিলে যাক কার’ ক্যাম্পেইনের দুই বিজয়ীর হাতে গাড়ির চাবি তুলে দিয়েছে দেশের জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ড রিগ্যাল ফার্নিচার। বিজয়ীরা হলেন পটুয়াখালীর আব্বাস উদ্দিন ও ঢাকার মগবাজারের মাহাবুব রহমান।

সম্প্রতি রাজধানীর উত্তরায় এবং পটুয়াখালী শহরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে গাড়ির চাবি তুলে দেন রিগ্যাল ফার্নিচারের বিজনেস হেড শফিউল আলম খান। এ সময় আরএফএলের প্রধান বিপণন কর্মকর্তা আল্লামা মুরশেদ মুনীম, রিটেইল বিজনেস ইউনিট হেড রাহাত জাহান শামীম এবং হেড অব মার্কেটিং এ জেড এম ওবায়দুল্লাহসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রাহকদের জন্য সম্প্রতি চালু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় সর্বনিম্ন ১০ হাজার টাকার ফার্নিচার কিনে মেগা পুরস্কার হিসেবে গাড়ি জেতার সুযোগ পান গ্রাহকেরা।

এ বিষয়ে রিগ্যাল ফার্নিচারের বিজনেস হেড শফিউল আলম খান বলেন, রিগ্যাল দীর্ঘদিন ধরে গ্রাহকদের মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ফার্নিচার সরবরাহ করে আসছে। গ্রাহকদের স্বপ্নের ঘর সাজাতে সহায়তা করার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারেও রপ্তানি কার্যক্রমের মাধ্যমে রিগ্যাল ফার্নিচার নিজেদের অবস্থান শক্তিশালী করছে। মানসম্মত, টেকসই ও নান্দনিক ডিজাইন এবং সেরা গ্রাহকসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এমন আকর্ষণীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button