হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন ক্যারোলিন লিভিট


যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্যারোলিন লিভিট (২৮)। সন্তান ও পরিবারকে পর্যাপ্ত সময় দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প ক্যারিয়ারের শুরু থেকে পাশে থাকা ক্যারোলিনকে তার অন্যতম সেরা ও বিশ্বস্ত কর্মী হিসেবে উল্লেখ করেন এবং তার সিদ্ধান্তকে সম্মান জানান। পদ ছাড়লেও ক্যারোলিন ট্রাম্পের ‘আউটসাইড উপদেষ্টা’ হিসেবে কাজ করে যাবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন ক্যারোলিন। গত মে মাসে তাদের দ্বিতীয় সন্তান ভিভিয়ানার জন্মের পর মাতৃত্বকালীন ছুটি কাটানো এবং পরিবারকে সময় দেওয়ার অংশ হিসেবেই স্বেচ্ছায় পদ ছাড়েন তিনি।
ট্রাম্প প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তার পদত্যাগের খবরের মধ্যে ক্যারোলিনের বিদায়টি সম্পূর্ণই পারিবারিক ও মাতৃত্বজনিত কারণে ঘটেছে।




