এক্স থেকে আয়ের নতুন নিয়ম আসছে


সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) তাদের কনটেন্ট নির্মাতাদের আয় ব্যবস্থায় নতুন পরিবর্তন আনতে যাচ্ছে।
বর্তমানের চালু থাকা নিয়ম বন্ধ করে আগামী ৮ সেপ্টেম্বর থেকে ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ নামের নতুন নিয়ম কার্যকর করা হবে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত আগের নিয়মে আয় করা যাবে।
আবেদন ও অংশ নেওয়ার শর্তাবলী:
-
অ্যাকাউন্টে ‘এক্স প্রিমিয়াম’ সাবস্ক্রিপশন থাকতে হবে।
-
কমপক্ষে ৫০০ জন যাচাইকৃত (Verified) ফলোয়ার থাকতে হবে।
-
গত ৯০ দিনে যাচাইকৃত ব্যবহারকারীদের কাছ থেকে অন্তত ৫ লাখ ভিউ থাকতে হবে।
নতুন নিয়মে কেবল মৌলিক (Original) কনটেন্টকেই প্রাধান্য দেওয়া হবে। এর মধ্যে রয়েছে নিজের তৈরি ছবি, ভিডিও, নিজস্ব বিশ্লেষণ, মিম, গ্রাফিক্স ও অরিজিনাল পোস্ট।
অন্য অ্যাকাউন্ট থেকে কনটেন্ট কপি করে বা সামান্য পরিবর্তন করে রি-পোস্ট করলে কোনো আয় পাওয়া যাবে না। এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মে মৌলিক কনটেন্ট তৈরিতে নির্মাতাদের উৎসাহিত করতেই আগের ত্রুটিপূর্ণ নিয়ম বাদ দিয়ে এই ব্যবস্থা চালু করা হচ্ছে।




