কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে : নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন না হলে বর্তমান সরকারও স্বৈরাচারী হয়ে উঠবে।
শুক্রবার (৭ আগস্ট) মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক চিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার ও গণভোটের রায়কে সরকার উপেক্ষা করছে। এছাড়া ইতিহাসকে দলীয়করণ এবং ক্যাম্পাসে ছাত্রনেতাদের ওপর আক্রমণ চালানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
পাশাপাশি দিল্লিতে অবস্থানরত পতিত স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে শক্ত কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ায় তিনি সরকারকে ‘আপোষকামী’ হিসেবে আখ্যা দেন এবং হুঁশিয়ারি দেন যে, সংস্কারের দাবি বাস্তবায়ন না করলে সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না।




